সার্চটুডে

মণিরামপুরে পড়ে থাকা নারীর মৃতদেহ শনাক্ত করলো পি,বি,আই

ছবিঃ পিবিআই

বৃহস্পতিবার (২৪শে সেপ্টেঃ) ভোর ৬টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুরের বেগারীতলা নামক স্থান হতে উদ্ধার হওয়া নাম পরিচয় বিহীন নারীর মৃত দেহের পরিচয় শনাক্ত হয়েছে। প্রাথমিক ধারনাকৃত সড়ক দূর্ঘটনায় নিহত নারী রুমিছা বেগম (৪৯) খুলনার মোড়লগন্জ জেলার দৈবজ্ঞহাটি থানার ইসমাইল শেখের মেয়ে বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের শনাক্তকারী টিম। এর আগে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার বেগারীতলার জৈনক দাউদের নার্সারির সামনে প্রধান সড়কের পাশে পড়ে থাকা রুমিছার মৃতদেহ উদ্ধার করে খর্নিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে মণিরামপুর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। মৃত ঐ নারীর মুখে আঘাতে কিছুটা বিকৃত ও স্থানীয় ভাবে পরিচয় না মেলায় দীর্ঘক্ষণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যশোর পিবিআই সদস্যদের শনাক্তকরণের (প্রযুক্তি) মাধ্যমে নারীর মৃতদেহের পরিচয় নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে মৃতের তথ্য প্রদান করা হয়েছে বলে জানান খর্নিয়া হাইওয়ে পুলিশের (ও,সি) মোঃ রবিউল ইসলাম। মৃত দেহ প্রাপ্তির স্থানের দক্ষিণে বেগারীতলা বাজার ও উত্তরে কুয়াদা বাজারের কয়েকজন স্থানীয় ব্যাক্তিরা মৃত রুমিছা বেগমকে (৪৯) এর আগে বেশ কয়েকবার ভারসাম্যহীন ভাবে চলাফেরা করতে দেখেছিলো বলে জানিয়েছে। ‎চলতি এ প্রতিবেদন প্রস্তুতিকালে মৃতদেহের স্বজনদের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান ছিলো বলে জানা গেছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মণিরামপুরে পড়ে থাকা নারীর মৃতদেহ শনাক্ত করলো পি,বি,আই

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x