ঝালকাঠি সদর উপজেলার ২ নং বিনয়কাঠী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মানপাশা বাজারস্থ বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ২ নং বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুর রহিম (রফিক সরদার)। সভা সঞ্চালনা করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: সাইদুল ইসলাম মিন্টু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান সরদার, ২ নং বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম অর্থবিষয়ক সম্পাদক মো: শামীম খান এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সোবাহান হাওলাদার।
সভায় বক্তারা ওয়ার্ড পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
২ নং বিনয়কাঠী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিক আলোচনা সভার অংশ হিসেবে ৯ নং ওয়ার্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম (রফিক সরদার) সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশার কথাও জানান। সভায় উপস্থিত নেতাকর্মীরা তাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন।
সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
মতামত