সার্চটুডে

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই সাইফুল আলম

চট্টগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন চন্দনাইশ থানাধীন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম।

দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক, সনদ ও পুরস্কার তুলে দেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম (সেবা)।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালে ওয়ারেন্ট তামিল, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় এসআই সাইফুল আলমকে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।

দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন এলাকায় দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করেন। পাশাপাশি সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারেও সক্রিয় ভূমিকা রাখেন।

এ ছাড়া দোহাজারী ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁর নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালিত হয়েছে।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের কর্মকর্তারা বিভিন্ন ইউনিটের কার্যক্রম ও কর্মদক্ষতা পর্যালোচনা করেন। এতে ওয়ারেন্ট তামিলসহ অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের ভিত্তিতে এসআই সাইফুল আলমকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।

সম্মাননা পাওয়ার পর এসআই সাইফুল আলম বলেন, এ স্বীকৃতি দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে। আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ভবিষ্যতেও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই সাইফুল আলম

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x