বিনম্র শ্রদ্ধা, কবর জিয়ারত,আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে উপজেলা বিএনপির জন্মলগ্নের সাবেক নেতা মরহুম মোঃ মুছা'র ১ম মৃত্যু বার্ষিকী পালন করেছে মণিরামপুর উপজেলা এবং পৌর বিএনপি ও সহযোগী অংগ সংগঠন। রবিবার (৪ঠা অক্টঃ) সকালে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণ প্রায়ত নেতার কবর জিয়ারত ও বিকালে শহীদ মশিউর রহমান জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে অনুষ্টিত সাবেক নেতা মরহুম মোঃ মুছা'র স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি এড, সৈয়দ সাবেরুল হক সাবু। মণিরামপুর উপজেলা ও পৌর নিএনপির যৌথ আয়োজনে শোকাভিভূত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির দেলোয়ার হোসেন খোকন,প্রয়াত নেতার বন্ধবর মোঃ শহিদুল বারী প্রমূখ। জেলা অডিটরিয়ামে বিকালের ঐ স্বরণসভায় উপজেলার বিভিন্ন প্রান্ত হতে নেতাকর্মীরা উপস্থিত হতে থাকে সভাস্থলে। বিকাল গড়িয়ে সময়ের স্রোতের সাথে নেতাকর্মীদের ঢল নামে মণিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এ নেতার রূহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে। আলোচনা সভা পরবর্তী দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ পর্যন্ত অংশ নিতে দেখা যায়। স্থানীয় ইমামের পরিচালনায় ঐ দোয়া মাহফিলে মরহুম মোঃ মুছা'র আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া কামনা করেন জেলা উপজেলার নেতৃবৃন্দ।
মতামত