চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার তিন আসামি ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত পাঁচজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৪ অক্টোবর রাত ১০টা থেকে ৫ অক্টোবর সকাল সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দস্যুতা মামলায় গ্রেপ্তাররা হলেন—হাছনদন্ডী এলাকার মো. হাবিব উল্লাহ হাবিব (২১), গাছবাড়িয়া দুর্লভপাড়ার মুসফিক ইসলাম মাহির (২২) ও উল্লাপাড়া এলাকার মোহাম্মদ সোহেল (২০)।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত পশ্চিম এলাহাবাদের মো. রিয়াজ উদ্দিন (২৭), মো. আবু তালেব (৩২), পাক্কা দোকান এলাকার মো. অনিক (২৩), সৈয়দাবাদ এলাকার মো. সোহেল ও পাক্কা দোকান এলাকার ইরফান উদ্দীন ইমনকে গ্রেপ্তার করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত