অন্যায়ের বিরুদ্ধে নীতিতে অটল থাকা, অপরাধ দমনে কঠোরতা এবং দায়িত্ব পালনে সততা ও দক্ষতার সমন্বয়ে বগুড়ার শেরপুর থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদুল ইসলাম পরিচিতি পেয়েছেন একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে। পেশাগত দায়িত্বে নিরলস ভূমিকায় ধৈর্য এবং মনোযোগের পাশাপাশি মানবিকতা ও জনবান্ধব আচরণ তার ব্যক্তিত্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে উঠে এসেছে।
পরিস্থিতি বুঝে বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ এবং পেশাদারিত্ব তার কর্মপরিচয়ের গুরুত্বপূর্ণ দিক বলে জানা গেছে। ন্যায়ের পক্ষে কঠোর অবস্থান বজায় রেখে আইনানুগ দায়িত্ব পালনে সততায় একজন পুলিশ কর্মকর্তা হিসেবে তার কর্মতৎপরতা প্রশংসিত শেরপুরজুড়ে।
সহকর্মীদের অনেকেই বলেন, জাহিদুল ইসলাম দায়িত্ব পালনে মনোযোগী ও সহকর্মীদের সঙ্গে আন্তরিক। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতাপূর্ণ মনোভাব এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে তিনি নিজেকে একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার দক্ষতা অন্যদের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান শেরপুর থানা পুলিশের সদস্যরা।
সচেতন মহলের মতে, একজন আদর্শ পুলিশ কর্মকর্তার পরিচয় শুধু অপরাধ দমনের কঠোরতায় নয়, মানুষের প্রতি মানবিকতা, উদারতা ও জনবান্ধব আচরণেও ফুটে ওঠে। মানুষের সঙ্গে আন্তরিক আচরণ এবং বিপদে পড়া মানুষের কথা গুরুত্ব দিয়ে শোনার মানসিকতাই একজন পুলিশ কর্মকর্তার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করে।
থানায় আসা কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, এসআই জাহিদুল ইসলামের আচরণে মানবিকতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রতিফলন রয়েছে। তাদের ভাষ্য, তিনি মনোযোগ দিয়ে অভিযোগ শোনেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণে তৎপর থাকেন এবং পেশাদারিত্বের নীতিতে আপসহীন অবস্থান বজায় রাখেন।
এদিকে, অপরাধের সংবাদ পেলে দিন কিংবা রাত - সময়কে প্রাধান্য না দিয়ে পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব পালনে সর্বদা সরব থাকার মানসিকতা তার পেশাগত নিষ্ঠাকে তুলে ধরে। অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তার দুর্বার ছুটে চলা একজন দায়িত্বনিষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে তার পরিচয়কে আরও স্পষ্ট করে।
সব মিলিয়ে, অপরাধের বিরুদ্ধে কঠোরতা, ন্যায়নীতিতে অবিচল থাকা, দায়িত্ব পালনে সততা ও দক্ষতা এবং মানুষের প্রতি মানবিকতা, এসব গুণের সমন্বয়েই একজন আদর্শ পুলিশ কর্মকর্তার পরিচয় ফুটে ওঠে। এসআই জাহিদুল ইসলামের পেশাগত দায়িত্বশীলতা, সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও জনবান্ধব আচরণ অব্যাহত থাকুক। আর এভাবেই মানুষের আস্থা অর্জন করে বর্তমানের ন্যায় আগামীতেও তার প্রশংসনীয় পথচলার মধ্য দিয়ে কর্মজীবন আরও সাফল্যমণ্ডিত হয়ে উঠুক, এমনটাই প্রত্যাশা স্থানীয় মানুষের।
মতামত