সার্চটুডে

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশের সময় দালাল সহ আটক ৩

 ভারত থেকে অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের সময় দালালসহ তিনজনকে আটক করেছে বিজিবি। শনিবার আজ১০ অক্টোবর  বেলা আনুমানিক পৌনে ১২টার দিকে দুর্গাপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন—মোহনগঞ্জ উপজেলার কুলপতাক আদর্শনগর গ্রামের প্রান্ত সরকার, খালিয়াজুরী উপজেলার শালদীঘা গ্রামের শশীমোহন সরকারের ছেলে নিউটন সরকার এবং দালাল হিসেবে দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের এনফন্ট নকরেকের ছেলে সিলভার সাংমা। শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবির পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল বারী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতরা গত দুই মাস পূর্বে অবৈধভাবেই ভারতে গিয়েছিলেন এবং দালাল সিলভার সাংমা গত ৬ জুন মানবপাচার মামলায় আটক হয়েছিলেন। আটককৃতদের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যেই থানায় পাঠানো  বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশের সময় দালাল সহ আটক ৩

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

 ভারত থেকে অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের সময় দালালসহ তিনজনকে আটক করেছে বিজিবি। শনিবার আজ১০ অক্টোবর  বেলা আনুমানিক পৌনে ১২টার দিকে দুর্গাপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন—মোহনগঞ্জ উপজেলার কুলপতাক আদর্শনগর গ্রামের প্রান্ত সরকার, খালিয়াজুরী উপজেলার শালদীঘা গ্রামের শশীমোহন সরকারের ছেলে নিউটন সরকার এবং দালাল হিসেবে দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের এনফন্ট নকরেকের ছেলে সিলভার সাংমা। শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবির পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল বারী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতরা গত দুই মাস পূর্বে অবৈধভাবেই ভারতে গিয়েছিলেন এবং দালাল সিলভার সাংমা গত ৬ জুন মানবপাচার মামলায় আটক হয়েছিলেন। আটককৃতদের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যেই থানায় পাঠানো  বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x