সার্চটুডে

দর্শক চান না আমি বুড়ো হই

দর্শক চান না আমি বুড়ো হই
ছবিঃ অনলাইন

একসময় ছোটপর্দার অভিনয় ও মডেলিং জগতের পরিচিত মুখ ছিলেন মোজেজা আশরাফ মোনালিসা। তাঁর মিষ্টি হাসি, সাবলীল অভিনয় আর ব্যক্তিত্বে মুগ্ধ ছিলেন অসংখ্য দর্শক। ক্যারিয়ারের সাফল্যের সময়ে ২০১২ সালে নিউইয়র্ক প্রবাসী ফাইয়াজ শরিফকে বিয়ে করেন মোনালিসা। পরের বছর স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নতুন করে সংসার জীবন শুরু করেন। কিন্তু সেই সংসার স্থায়ী হয়নি।

বিয়ের প্রায় এক বছরের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। এরপর কেটে গেছে অনেকটা সময়। জীবনে আর নতুন করে সংসার বাঁধেননি এই অভিনেত্রী। বর্তমানে যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছেন। অভিনয় ও মডেলিং থেকে দূরে আছেন।  গত ৫ অক্টোবর ছিল লাস্যময়ী মোনালিসার জন্মদিন। যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে তাঁর বলা কথা তুলে ধরেছেন -আলাউদ্দীন মাজিদ

ভালো আছি, জীবনটাকে নতুন করে উপভোগ করছি। জীবনে নানা উত্থান-পতন থাকলেও কৃতজ্ঞ হওয়ার মতো অসংখ্য কারণ রয়েছে। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি চ্যালেঞ্জ ও প্রতিটি শিক্ষা আমাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে।

দেশের কোন বিষয়টি বেশি মিস করেন?

রাস্তার ধারে চটপটি, ফুচকা, আচার এগুলো, যা যা আমার ছোটবেলার স্মৃতি, সেগুলো আমি মিস করি। তারপর হচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘোরাঘুরি।

সিঙ্গেল লাইফ কেমন কাটছে?

সিঙ্গেল লাইফ ইজ রিয়েলি গুড। কোনো চিন্তা নেই, ঝামেলা নেই, পিছুটান নেই। নিজেকে নিয়েই ব্যস্ত থাকা যায়, খারাপ লাগছে না।

দর্শকের চোখে অনিন্দ্যসুন্দরী, আপনার মন্তব্য কী?

রূপ ও তারুণ্যের রহস্য হচ্ছে দর্শকদের ভালোবাসা। কারণ দর্শকরা চান না আমার বয়স হয়ে যাক, বুড়ো হই। তাঁরা এত ভালোবাসেন আমাকে, মনে হয় এ কারণেই আমার বয়স বাড়ছে না।

এবারের জন্মদিনে নতুন উপলব্ধি কী?

জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও কৃতজ্ঞ হওয়ার অসংখ্য অসংখ্য কারণ খুঁজে পাই। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। কারণ জীবনে আরও একটি বছর, সুস্বাস্থ্য, শক্তি ও প্রতিকূলতা মোকাবিলার মানসিক দৃঢ়তা দান করেছেন তিনি। জীবনের আরও একটি বছর পূর্ণ হওয়ার আনন্দ উদ্যাপন করছি।

বিষয় : দর্শক বুড়ো মিষ্টি হাসি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দর্শক চান না আমি বুড়ো হই

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
দর্শক চান না আমি বুড়ো হই
0:00 0:00
1.0x