নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১১টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুর ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গৃহীত কার্যক্রম, বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া সরকারি সেবার মানোন্নয়ন, জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। অপরাধ প্রতিরোধে বিদ্যমান কার্যক্রম আরও জোরদার করা এবং জনসাধারণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়েও আলোচনা হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, আইনজীবীবৃন্দ এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) উপস্থিত ছিলেন।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের সমন্বয়মূলক সভা সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।
মতামত