বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,দ্রুত আসামি গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযান পরিচালনায় প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক। থানায় যোগদানের পর থেকেই তিনি জননিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের জানমালের সুরক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
তাঁর নেতৃত্বে থানা পুলিশের বিভিন্ন কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।
বিশেষ করে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, চাঞ্চল্যকর ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে পুলিশের সক্রিয় ভূমিকা স্থানীয় পর্যায়ে গুরুত্ব পেয়েছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় ওসি মোজাম্মেল হক থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে তাঁর দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।
থানায় যোগদানের পর থেকে তাঁর কর্মদক্ষতা ও সার্বিক কার্যক্রমের মূল্যায়নে একাধিকবার বান্দরবান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হওয়ার স্বীকৃতি পেয়েছেন তিনি।
মতামত