মণিরামপুরে মতবিনিময় সভা করেছে উপজেলা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা শেষে উপজেলার ১০৪টি দূর্গা পূজার মন্ডপে দায়িত্ব প্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যেদের বিশেষ ব্রিফিং দিয়েছেন যশোর জেলা আনসার কর্মকর্তা।
সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এ উৎসবে পূজা মণ্ডপে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে বুধবার (১৪ই অক্টঃ) সকালে মণিরামপুর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও ব্রিফিংয়ের আয়োজন করে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়।
উপজেলা প্রশিক্ষক মোঃ রাজিব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কমান্ডার উপ-পরিচালক নুরুল আবসার, মণিরামপুর উপজেলা কার্যালয়ের প্রশিক্ষিকা হাসনা-হেনা পারভিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আসা আনসার-ভিডিপির সদস্যরা।
উল্লেখ্য,মণিরামপুরে ১৭টি ইউনিয়ন ও পৌরসভার সর্বমোট ১০৪ টি দুর্গা পূজা মন্ডপে এবার ৬৪৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে জানা গেছে।
শুক্রবার হতে প্রতিটি মন্ডপে দায়িত্ব প্রাপ্ত আনসার সদস্যরা মোতায়েন থাকবে বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে মণিরামপুর উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের তথ্য মিডিয়া সেল। এ সময় ১০৪টি পূজা মন্ডপে দায়িত্ব বণ্টন করা হয়। সনতান ধর্মালম্বীদের এ উৎসবের আমেজে বিঘ্নকর পরিস্থিতি মোকাবেলার স্বার্থে ব্রিফিংয়ে যশোর জেলা আনসার কমান্ডার নুরুল আবসার উপস্থিত আনসার সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য নিশ্চিদ্রতা নিশ্চিতের প্রতি গুরুত্বারোপ করেন।

মতামত