সার্চটুডে

‘জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক’ হলেন হানজালা আল আজাদী

ধুনটে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা,

ধুনটে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা,
ধুনটে এনসিপির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক’ হলেন হানজালা আল আজাদী

বগুড়ার ধুনট উপজেলায় রাজনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ধুনট উপজেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের জন্য অনুমোদিত এই কমিটিতে গুরুত্বপূর্ণ ‘জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক’ পদে মনোনীত হয়েছেন তরুণ ও উদীয়মান সংগঠক হানজালা আল আজাদী।

আজ ১৬ অক্টোবর ২০২৬ (শুক্রবার) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় আগামী ৬ মাসের জন্য এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম. এস. এ. মাহমুদ এবং সদস্য সচিব সুলতান মাহমুদ যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করেন। একই সাথে কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদ সাদাত এই নতুন কমিটিকে সুপারিশ করেছেন।

নতুন কমিটিতে ডা: মো: আফজাল হোসেনকে আহ্বায়ক এবং মো: আব্দুল মালেককে সদস্য সচিব করে আংশিক কমিটি গঠন করা হয়। এই কমিটিতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে গঠিত বিশেষ সম্পাদকীয় পদে হানজালা আল আজাদীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হানজালা আল আজাদী দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করব। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা এবং বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে ধুনট উপজেলায় জাতীয় নাগরিক পার্টিকে আরও শক্তিশালী করতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।"

এদিকে জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দিয়ে জেলা দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ধুনট উপজেলায় এনসিপি-র এই নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ধুনটে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা,

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
ধুনটে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা,
0:00 0:00
1.0x