যশোরের মণিরামপুর উপজেলার ১০৪টি দুর্গাপূজা মন্ডপে দায়িত্ব প্রাপ্ত ৬৪৮ জন আনসার-ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন। যশোর জেলা আনসার কমান্ডারের নির্দেশনা মোতাবেক, শুক্রবার (১৬ই অক্ট) উপজেলা আনসার-ভিডিপি'র আয়োজনে পরিষদের বটতলায় আয়োজিত মতবিনিময় সভা ও ব্রিফিংয়ের যৌথ তত্ত্বাবধানে ছিলেন উপজলো আনসার প্রশিক্ষক (টি,আই) শেখ রাজিবুর রহমান ও আনসার প্রশিক্ষক (মহিলা,টিআই) হাসনা-হেনা পারভীন।
শনিবার সকালে উপজেলা আনসার কার্যালয়ের দায়িত্ব বন্টন পরবর্তী ১০৪টি পূজা মন্ডপে সনাতনীদের নিরাপত্তা জোরদার,শৃঙ্খলা বজায় রাখতে ৬৪৮ জন আনসার-ভিডিপি সদস্যদের প্রতি বিশেষ আহবান রাখেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার আনসার দলনেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে উপস্থিত আনসার-ভিডিপি দলনেতা ও সদস্যদের উদ্দেশ্য মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন বলেন, আমরা জনগনের সেবক। চলতি দুর্গাপূজায় উপজেলার ১০৪টি মন্ডপে নিরাপত্তা নিশ্চিত ও শৃঙ্খলার মধ্যদিয়ে সনাতনীদের উৎসবে আমেজ অব্যাহত রাখতে আনসার সদস্যরা মূখ্য ভূমিকা রাখবে।
মতামত