সার্চটুডে

গ্রামীণ পিকনিক আয়োজনে নারী-শিশুদের অতিথি বিএনপি নেতা

ভিন্নধর্মী এক আয়োজনে গ্রামের নারী-শিশুদের 'পিকনিকে'র দাওয়াতে অতিথি হিসেবে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নিলেন ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আজিবার রহমান। যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দারা তাদের নিমন্ত্রণ দেওয়া অতিথি ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আজিবার রহমানকে কাছে পেয়ে তারাও খুশি। বিষয়টি স্বাভাবিক হলেও সাধারণ মানুষের এতো ঘনিষ্ঠ হয়ে এমন মানবিক জনপ্রতিনিধি খুব কম চোখে পড়ে।

রবিবার(১৮ই অক্টঃ) দুপুরে মণিরামপুর কাশিপুর গ্রামে মহল্লাবাসীর আয়োজিত নারী ও শিশুদের পিকনিকে হাজির হতে পেরে নিজেউ আনন্দিত হয়েছে এ বিএনপি নেতা। তিনি জানিয়েছেন যে, কয়েকদিন আগে আমি ঐ পথ দিয়ে যাচ্ছিলাম। যেহেতু আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সে মোতাবেক ৯ নং কাশিপুর ঐ ওয়ার্ডে ভোটারদের সাথে কুশল বিনিময়ে গেলে স্থানীয় মা-চাচীরা এ পিকনিকের দাওয়া দিয়েছিলো।

আমার নির্বাচনী ঐ এলাকার প্রতিটি মানুষ হয়তো আমায় চিনতো না,আজ থেকে তারাও আমার পরিচয় পেলো,এ ছাড়া মানুষের এতো কাছে পাড়া মহল্লার ছোট ছোট বাচ্চাদের সাথে নিজেকে কিছু সময় রাখতে পেরেছি এটাও খুশির বেপার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৭নং খেদাপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আজিবার রহমান আরো জানান, "তাদের সাথে থেকে কিছু সময়ের জন্য আমি সেই বাল্যকালে" হারিয়ে গেছিলাম মনে হলো! 

গ্রামের মহিলা-শিশুদের চড়ুইভাতের এ আয়োজনে আগত অতিথির ছিলোনা কোন চেয়ার,না ছিলো কোন মঞ্চ,না ছিলো নেতাকর্মীদের ভীড়! মাটিতে চটের উপর একসাথে বসে ডাল-ভাত সেই খাওয়ার আত্মতৃপ্তি এখন ইট কাঠের শহরে ঢাকা পড়েছে। শহরের ছোয়া গ্রামেও পড়েছে,আধুনিকায়নের আড়ালে চলে গেছে গ্রাম বাংলার ঐতিহ্য আর রীতিনীতি! আমরা ভুলতে বসেছি গ্রামীন সাংস্কৃতি,হারিয়ে ফেলেছি ভ্রাতৃত্ব বোধ,এখন আর পাওয়া যায়না গ্রামের মাটি ও মানুষের গন্ধ।

চলতি এ প্রতিবেদনের কোন এক মুহূর্তে গ্রামীন জনপদের দিনগুলোর কথা হঠাৎ মনে পড়াতে  নিজেও বাল্যকালের স্মৃতিচারণে হারিয়ে গেছিলো এ প্রতিবেদক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গ্রামীণ পিকনিক আয়োজনে নারী-শিশুদের অতিথি বিএনপি নেতা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x