সার্চটুডে

কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে বসুন্ধরা ব্রিকস ও সততা ব্রিকসকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড।

কৃষিজমির মাটি কাটায় পার্বতীপুরে দুই ইটভাটাকে লাখ টাকা জরিমানা

দিনাজপুরের পার্বতীপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ইটভাটা মালিককে মোট এক লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ। মঙ্গলবার ২০ অক্টোবর দুপুরে হামিদপুর ইউনিয়নের ঢেরেরহাট বুড়াবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দিনাজপুরের পার্বতীপুরে দুটি ইটভাটার মালিককে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা দেড়টার দিকে উপজেলার হামিদপুর ইউনিয়নের ঢেড়েরহাট বুড়াবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেসার্স বসুন্ধরা ব্রিকস ও মেসার্স সততা ব্রিকসের মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ।

আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দুই ইটভাটার মালিককে এ অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাঁদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অভিযানকালে বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) তুহিন বাবুসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ জানান, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ইটভাটা দুটির মালিককে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কৃষিজমির মাটি কাটায় পার্বতীপুরে দুই ইটভাটাকে লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x