সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজু আহমেদ। তিনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সিলেট কেন্দ্রীয় জিয়া শিশু-কিশোর সংগঠনের সহসাংগঠনিক সম্পাদক। তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।
গত রোববার ও সোমবার দিন ও রাতে উপজেলার কালীপুর পূজামণ্ডপসহ বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মণ্ডপ সংশ্লিষ্টদের আশ্বস্ত করে রাজু আহমেদ বলেন, বর্তমান সরকার আপনাদের সঙ্গে আছে। আমিও সব সময় আপনাদের পাশে আছি এবং আগামীতেও থাকব। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অবস্থান থেকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতামত