সার্চটুডে

কৃষকদের সঙ্গে মাঠে মাঞ্জুর রশিদ, বিতরণ করলেন গামছা

পার্বতীপুরে কৃষকদের সঙ্গে ধান কাটলেন বিএনপি নেতা মাঞ্জুর রশিদ

পার্বতীপুরে কৃষকদের সঙ্গে মাঠে ধান কাটছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাঞ্জুর রশিদ।

‘কৃষক বাঁচলে, দেশ বাঁচবে’—এ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে কৃষকদের সঙ্গে মাঠে ধান কেটেছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাঞ্জুর রশিদ। এ সময় কৃষকদের মধ্যে গামছা বিতরণ করেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) পার্বতীপুর পৌরসভার বিভিন্ন মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মাঞ্জুর রশিদ কৃষকদের সঙ্গে ধান কাটেন এবং তাঁদের খোঁজখবর নেন। তাঁকে কাছে পেয়ে কৃষকদের মধ্যে উৎসাহ দেখা যায়।

কর্মসূচিতে মাঞ্জুর রশিদ বলেন, “বিএনপি সব সময় কৃষকদের পাশে ছিল, আছে এবং থাকবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নির্দেশনায় আমরা মাঠে-ময়দানে সাধারণ মানুষের পাশে থাকতে চাই। রাজনীতি মানে শুধু বক্তব্য দেওয়া নয়, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো।”

তিনি আরও বলেন, কৃষকেরা দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম চালিকাশক্তি। তাঁদের শ্রম ও অবদানের ওপর দেশের খাদ্য উৎপাদন নির্ভরশীল। তাই কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাঁদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়া গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত কৃষকদের সঙ্গে কথা বলেন মাঞ্জুর রশিদ। পরে তাঁদের মধ্যে গামছা বিতরণ করেন তিনি। কর্মসূচির মাধ্যমে কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাঁদের শ্রমের প্রতি সংহতি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাপ্তাহিক জাগো রংপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফেরদৌস আলী, নির্বাহী সম্পাদক এবং পার্বতীপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য সাজেদুর রহমান নওশাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পার্বতীপুরে কৃষকদের সঙ্গে ধান কাটলেন বিএনপি নেতা মাঞ্জুর রশিদ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x