সার্চটুডে

আ.লীগ নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন: মীর শাহে আলম

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আ.লীগ নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন: মীর শাহে আলম
ছবিঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ শনিবার দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী দাবি করেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা যৌক্তিক ও সঠিক ছিল এবং বর্তমানে জাতির সামনে তা প্রমাণিত হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, ‘বিগত অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যে নিষিদ্ধ করেছে, এই নিষিদ্ধ করাটা যে সঠিক আছে, যৌক্তিক আছে—আজকে জাতির সামনে এটি প্রমাণিত হয়েছে। নতুন করে ভাববার সময় এসেছে, সংবিধান যেটি সংশোধন হচ্ছে সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করে প্রয়োজনে সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে ইনশাআল্লাহ।’

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, দলটি পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নতুন করে নিজেদের আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে।

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, ‘একটি জেলার মানুষ যদি মনে করে তাদের থানার প্রয়োজন নেই, তাহলে সরকার তা রাখবে না।’

বর্তমান সরকারের শাসনব্যবস্থার ধরন ব্যাখ্যা করে তিনি আরও বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে গুম, খুন বা হত্যার মাধ্যমে সরকার কাউকে দমন করবে না। তবে জনগণ ও স্বাধীনতার প্রয়োজনে দেশের মানুষ যা চাইবে, সরকার তা-ই করবে বলে তিনি উল্লেখ করেন।

শহীদ আবু সাঈদ স্টেডিয়াম উদ্বোধন ও পরবর্তী ব্রিফিংকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ এবং জেলা পরিষদের প্রশাসক সাফফুল ইসলাম।

বিষয় : প্রতিমন্ত্রী আওয়ামী লীগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আ.লীগ নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন: মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x