সার্চটুডে

স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম ফর ইঞ্জিনিয়ার্স

প্রকৌশলীর মানসিক চাপ নিয়ন্ত্রণে আইইবি কেন্দ্রে ইয়োগা সেশন

ছবি: সার্চটুডে

বগুড়ায় কর্মরত প্রকৌশলীদের কর্মদক্ষতা বাড়াতে ও মানসিক চাপ নিয়ন্ত্রণে শারীরিক সুস্থতার জন্য ইয়োগা সেশন (যোগব্যায়াম) আয়োজন করা হয়েছে। ‘স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম ফর ইঞ্জিনিয়ার্স’ প্রতিপাদ্যে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে কোয়ান্টাম ফাউন্ডেশন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টায় বগুড়া উপশহরে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) কেন্দ্র চত্বরে পরিকল্পিত অনুশীলন পর্ব উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। 

ছবি: সার্চটুডে

সংশ্লিষ্টরা জানান, ইয়োগা সেশন একটি নির্দিষ্ট সময়ব্যাপী পরিকল্পিত অনুশীলন পর্ব। শারীরিক ভঙ্গি বা আসন (আসানাজ), শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ (প্রানায়ামা), ধ্যান বা মানসিক প্রশান্তির (মেডিটেশন) সমন্বয়ে শরীর ও মনের ভারসাম্য আনা হয়। প্রকৌশলীদের সুস্থতা নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরকার আনিছুর রহমান রানা, বগুড়া কেন্দ্রের নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ ইফতেখার হোসেন। সভাপতিত্ব করেন আইইবি বগুড়ার চেয়ারম্যান প্রকৌশলী এএফএম আবদুল মতিন। 

ছবি: সার্চটুডে

সঞ্চালনা করেন কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী লায়ন হাবিবুর রহমান। ভাইস চেয়ারম্যান (অ্যাডমিন) প্রকৌশলী ফেরদৌস হোসেন, সেন্ট্রাল কাউন্সিল মেম্বার প্রকৌশলী আব্দুর রশিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান মাসুদ, কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার কো-মোমেন্টিয়ার নাফিস ফারুক উপস্থিত ছিলেন।

সেশন পরিচালনা করেন কেন্দ্রীয় ইয়োগা ইন্সট্রাক্টর সুজিত বৈদ্য, ফারুক হোসেন ও বগুড়া শাখার ইয়োগা ইন্সট্রাক্টর অ্যাডভোকেট গোলাম দস্তগীর সরকার। বগুড়া পানি উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ, বিএডিসি, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা ইয়োগা সেশনে অংশ নেন। 

বক্তারা বলেন, নিয়মিত অনুশীলনে পেশির জড়তা কমে, শ্বাস-প্রশ্বাসের ক্ষমতা বাড়ে ও দৈনন্দিন কাজের চাপ সামলানো সহজ হবে। নতুনদের জন্য মৃদু বা রিস্টোরেটিভ সেশন, শক্তি-গতি বাড়ানোর ফ্লোভিনইয়াসা সেশন, মানসিক চাপ কমানোর ব্রিদিং ও মেডিটেশন সেশন। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

প্রকৌশলীর মানসিক চাপ নিয়ন্ত্রণে আইইবি কেন্দ্রে ইয়োগা সেশন

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x