সার্চটুডে

গোপালগঞ্জে সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা, অপসারণে যৌথ টাস্কফোর্স

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে অভিযান শুরু করেছে বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স।

রোববার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। রাতে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে ফেলে রাখায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে যৌথ টাস্কফোর্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সড়কে পড়ে থাকা গাছ অপসারণ এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন তারা।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যৌথ টাস্কফোর্সের এ তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা, অপসারণে যৌথ টাস্কফোর্স

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জে পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে অভিযান শুরু করেছে বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স।

রোববার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। রাতে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে ফেলে রাখায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে যৌথ টাস্কফোর্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সড়কে পড়ে থাকা গাছ অপসারণ এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন তারা।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যৌথ টাস্কফোর্সের এ তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x