সার্চটুডে

২ নং মেদুয়ারি ইউনিয়ন ছাত্রদল

ভালুকায় নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছবি - সার্চটুডে

ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সাম্প্রতিক মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ২ নং মেদুয়ারি ইউনিয়ন ছাত্রদল।

সোমবার  বিকেলে ৪ ঘটিকায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ২ নং মেদুয়ারি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল কালাম এবং ২ নং মেদুয়ারি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম আহমেদ। কর্মসূচিতে ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতে ২ নং মেদুয়ারি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিঝুরি বাজার  প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষাঙ্গনের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবি জানান।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের অপতৎপরতা বা সাংগঠনিক কর্মকাণ্ড সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা মেনে নেবে না। তারা বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে।

বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রম প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। এ সময় তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।

পরে নেতৃবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভালুকায় নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x