সার্চটুডে

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনজিও কর্মী হাবিবুর রহমান (৪০) কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের মাজিলা গ্রামের আলী আকবর হোসেনের ছেলে। তাঁর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সূত্রে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি আলমডাঙ্গার পুরাতন সোনালী ব্যাংক এলাকার হোমিও চিকিৎসক মুকিমের জামাতা।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দিক থেকে চুয়াডাঙ্গার অভিমুখে ফিরছিলেন হাবিবুর রহমান। পথিমধ্যে কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আসাদ এগ্রোটেক লিমিটেড এর মালবাহী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি তাঁর মাথার ওপর দিয়ে চলে যাওয়ায় মুখমণ্ডল সম্পূর্ণভাবে বিকৃত হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে আলমডাঙ্গার জগন্নাথপুর এলাকায় ঘাতক ট্রাকটি আটক করেন। এসময় উত্তেজিত জনতা ট্রাকের চালক ও হেলপারকে গণপিটুনি দেয়। তবে পরিস্থিতির মধ্যে সুযোগ বুঝে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয়। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৫১৬৫৪।

খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মোটরসাইকেলটিও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ঘাতক ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, কালিদাসপুর সাদাব্রিজ সংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত হলেও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x