সার্চটুডে

বোয়ালখালীতে নামকীর্তনশিল্পী গোপাল দাসের মৃত্যু, শোকের ছায়া ছন্দারিয়ায়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছন্দারিয়া গ্রামের প্রবীণ নামকীর্তনশিল্পী গোপাল দাস (৬৯) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টা ১৯ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে ছন্দারিয়া গ্রামসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াতের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী, বিনয়বাঁশী পরিবারের সদস্য এবং বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গোপাল দাসের পারিবারিক জীবনেও নেমে এসেছিল একের পর এক শোকের ছায়া। দুই বছর আগে অসুস্থতাজনিত কারণে তাঁর মেয়ে লাকি দাসের মৃত্যু হয়। এর পরের বছর মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তাঁর বড় ছেলে উত্তম দাস। 

পরপর দুই সন্তানকে হারানোর গভীর বেদনা বয়ে বেড়ানোর মধ্যেই দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন তিনি।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশকারীরা বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে নামকীর্তনশিল্পী গোপাল দাসের মৃত্যু, শোকের ছায়া ছন্দারিয়ায়

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x