সার্চটুডে

‎তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

‎বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

‎বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

‎

‎বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের পর বৃহস্পতিবার রাতে তৌফিক ইমরোজ খালিদীকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় শুক্রবার দুপুরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

‎

‎তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

‎

‎সাংবাদিকতা জীবনের শুরুতে তিনি ঢাকার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে কাজ করেন। পরে প্রায় পাঁচ বছর বিবিসি বাংলায় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সাল পর্যন্ত তিনি বিবিসি বাংলায় কর্মরত ছিলেন।

‎

‎দীর্ঘ সাংবাদিকতা জীবনে তৌফিক ইমরোজ খালিদী দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‎বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x