সার্চটুডে

মনোহরদীতে টমটমের ধাক্কায় মেধাবী স্কুলছাত্রের মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে টমটমের ধাক্কায় গুরুতর আহত জোহান সারোয়ার বর্ণ (১৫) নামের দশম শ্রেণির এক মেধাবী স্কুলছাত্র চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার নিউ লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​নিহত বর্ণ উপজেলার পীরপুর গ্রামের মোহাম্মদ শামীমের ছেলে এবং স্থানীয় পীরপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

​বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুন টিফিনের সময় বর্ণ সাইকেলযোগে স্কুল থেকে বের হয়। পথিমধ্যে নিকটবর্তী কমিউনিটি ক্লিনিকের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে বর্ণ মাথায় ও শরীরে মারাত্মক জখম হয়।

​দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে তাকে ঢাকার নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ সময় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

​এ ব্যাপারে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, সড়ক দুর্ঘটনার বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ বা তথ্য দেয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মনোহরদীতে টমটমের ধাক্কায় মেধাবী স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x