সার্চটুডে

মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ 

ছবি: সংগৃহীত

মায়ের মৃত্যুর কারণে বিশ্বকাপের মাঝপথে ফ্রান্সে ফিরে গিয়েছিলেন কোচ দিদিয়ের দেশম। শনিবার (২৭ জুন) আবারও বোস্টনে ফ্রান্স দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। এমনটা জানিয়েছে ফরাসি ফুটবল দলের ম্যানেজমেন্ট।

গত মঙ্গলবার দেশম যুক্তরাষ্ট্রে থাকা ফরাসি দলের ক্যাম্প ছেড়ে ফ্রান্সে যান। শুক্রবার (২৬ জুন) তার মায়ের শেষকৃত্যে অংশ নেন। তার অনুপস্থিতিতে সহকারী কোচ গায় স্টিফেন নরওয়ের বিপক্ষে ম্যাচটিতে দলের কোচের দায়িত্ব পালন করেন।

দেশমকে ছাড়াই ফ্রান্স ৪-১ ব্যবধানে নরওয়েকে পরাজিত করে। উসমান দেম্বেলের হ্যাটট্রিকে পাওয়া এই জয়ের মাধ্যমে তারা গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নিশ্চিত করে।

শনিবার ম্যাসাচুসেটসের ওয়ালথামের বেন্টলি ইউনিভার্সিটিতে দলের অনুশীলন সেশনটি দেশম নিজেই পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে। আগামী বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে পরবর্তী রাউন্ডের ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে ফ্রান্স।

বিষয় : ফুটবল ফ্রান্স ফুটবল দল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ 

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

মায়ের মৃত্যুর কারণে বিশ্বকাপের মাঝপথে ফ্রান্সে ফিরে গিয়েছিলেন কোচ দিদিয়ের দেশম। শনিবার (২৭ জুন) আবারও বোস্টনে ফ্রান্স দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। এমনটা জানিয়েছে ফরাসি ফুটবল দলের ম্যানেজমেন্ট।

গত মঙ্গলবার দেশম যুক্তরাষ্ট্রে থাকা ফরাসি দলের ক্যাম্প ছেড়ে ফ্রান্সে যান। শুক্রবার (২৬ জুন) তার মায়ের শেষকৃত্যে অংশ নেন। তার অনুপস্থিতিতে সহকারী কোচ গায় স্টিফেন নরওয়ের বিপক্ষে ম্যাচটিতে দলের কোচের দায়িত্ব পালন করেন।

দেশমকে ছাড়াই ফ্রান্স ৪-১ ব্যবধানে নরওয়েকে পরাজিত করে। উসমান দেম্বেলের হ্যাটট্রিকে পাওয়া এই জয়ের মাধ্যমে তারা গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নিশ্চিত করে।

শনিবার ম্যাসাচুসেটসের ওয়ালথামের বেন্টলি ইউনিভার্সিটিতে দলের অনুশীলন সেশনটি দেশম নিজেই পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে। আগামী বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে পরবর্তী রাউন্ডের ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে ফ্রান্স।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x