সার্চটুডে

৪ বছর পর আজ আসমা হত্যা মামলার রায়: ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, ফাঁসির অপেক্ষায় নোয়াখালীবাসী

নোয়াখালীর চাটখিল উপজেলার বহুল আলোচিত শিশু আসমা আক্তার (৫) হত্যা মামলার রায় আজ বুধবার (১ জুলাই) ঘোষণা করা হবে। প্রায় চার বছর ধরে বিচারিক কার্যক্রম শেষে এ রায়কে ঘিরে জেলাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। নিহত শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন।

বুধবার নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তারের আদালতে এ মামলার রায় ঘোষণা করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা। তিনি জানান, এর আগে দুই দফা রায় ঘোষণার তারিখ পরিবর্তন করে শেষ পর্যন্ত ১ জুলাই দিনটি নির্ধারণ করা হয়।

নিহত আসমা আক্তার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার একমাত্র আসামি শাহাদাত (২৬) একই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং সম্পর্কে আসমার জেঠাতো ভাই।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় পাঁচ বছরের আসমা। দীর্ঘ নয় দিন খোঁজাখুঁজির পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংকি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর গ্রেপ্তার হওয়া শাহাদাত আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, ধর্ষণের পর বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় সে আসমাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে বাড়ির পেছনের সেপটিক ট্যাংকিতে ফেলে রাখে।

নৃশংস এই হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর পুরো নোয়াখালীজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা শুরু থেকেই দ্রুত বিচার নিশ্চিত করে আসামির ফাঁসির দাবি জানিয়ে আসছেন।

চার বছর পর আজ সেই বহুল আলোচিত মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিহত আসমার পরিবার, এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের দৃষ্টি এখন আদালতের দিকে। তাদের প্রত্যাশা, আদালতের রায়ের মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে এমন অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

৪ বছর পর আজ আসমা হত্যা মামলার রায়: ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, ফাঁসির অপেক্ষায় নোয়াখালীবাসী

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x