বই পড়ার হাতে খড়ি থেকে শুরু করে বাংলা সাহিত্যের শ্রেণীর সংগ্রাম বিষয়ক পাঠচক্র অনুষ্ঠিত
আজ শুক্রবার(০৩ জুলাই) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গোবিপ্রবি সাহিত্য সংসদ ও গোবিপ্রবি বন্ধুসভা'র যৌথ উদ্যোগে এক সাহিত্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের নিয়মিত পাঠচক্র সংশপ্তক সাহিত্য আড্ডায় এবারের বিষয় ছিল আমার প্রথম পড়ার হাতে ঘড়ি।
আর প্রথম আলো বন্ধুসভা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পাঠচক্রের বিষয় ছিল বাংলা সাহিত্যের শ্রেণী সংগ্রাম।
আড্ডায় উপস্থিত শিক্ষার্থীরা প্রথমেই তাদের প্রথম বই পড়ার স্মৃতিচারণ করেছেন, পাঠ্য বইয়ের পৃষ্ঠার ফাঁকে বইপড়া থেকে শুরু করে স্কুল ভিত্তিক বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভূমিকা সব কিছুই শিক্ষার্থীদের আলোচনায় উঠে এসেছে।
তারপর দ্বিতীয় পর্বে বাংলা বিভাগের শিক্ষার্থী দিগন্ত বিশ্বাস বাংলা সাহিত্যের শ্রেণী সংগ্রামের ইতিবৃত্ত চর্যাপদ থেকে মধ্যযুগ হয়ে আধুনিক যুগ পর্যন্ত বর্ণনা করে। তারপর শিক্ষার্থীরা এক উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
বাংলাদেশ সাহিত্যের শ্রেণী সংগ্রাম নিয়ে আলোচনা করতে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক, শরৎচন্দ্রের মহেশ থেকে শুরু করে সুকান্ত ভট্টাচার্যের কবিতাগুলো সহ নানান বিষয়কে আলোচনায় নিয়ে এসেছেন।
আলোচনার শেষে গোবিপ্রবি সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক কাউছার আহমেদ বলেন, "বন্ধুসভা ও গোবিপ্রবি সাহিত্য সংসদ এর এই যৌথ আড্ডা বেশ উপভোগ্য ও শিক্ষণীয় ছিল, আগামী সপ্তাহের পাঠচক্র(১০ জুলাই) এর শিরোনাম হলো "সংশপ্তক সাহিত্য আড্ডা'য় আহমদ ছফা", সে আড্ডায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই।"
বন্ধুসভার পক্ষে আল আমিন বলেন, "বিশ্ববিদ্যালয়ে যে পাঠচক্র গুলো হয়, আমরা যদি যৌথ উদ্যোগে পাঠচক্র গুলো করতে পারি তাহলে শিক্ষার্থীরা আরও বেশি করে আগ্রহী হবে।"
পাঠচক্র শেষে সবাই মুক্তিযোদ্ধা মামার দোকানে চা চক্রে একত্রিত হয়। এবং মুক্তিযোদ্ধা মামার সাথে গল্প গুজবে শেষ হয় এই মনোমুগ্ধকর আয়োজন।
মতামত