উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে 'জাতীয় পল্লী উন্নয়ন দিবস' পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও বিআরডিবি'র আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিআরডিবির নানা সেবামূলক কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবি মানিকছড়ি অফিসের পরিদর্শক জাহাঙ্গীর আলম।
এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, সমবায় কর্মকর্তা সংগীতা ভৌমিক, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুল আলম, শিক্ষক প্রতিনিধি মো. আতাউল্লাহ, কারিতাসের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা ও সমবায় সমিতির প্রতিনিধি জাহিদুল ইসলাম ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ২০টি সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলোচনা বক্তারা বলেন, পল্লী উন্নয়ন কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং আত্মনির্ভরশীলতার চর্চা বৃদ্ধি পেলে একটি সমৃদ্ধ, টেকসই ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব
মতামত