সার্চটুডে

আজ সশস্ত্র বাহিনী দিবস, দেশজুড়ে নানা কর্মসূচি

ছবি: সংগৃহীত

আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বীরত্ব, অবদান ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর এ দিনটি পালন করা হয়।

১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ সময়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনী ও দেশপ্রেমিক জনগণও এতে অংশ নেন। এই সম্মিলিত আক্রমণ মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পথকে আরও ত্বরান্বিত করে। ঐতিহাসিক এ ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

দিবসের কর্মসূচি শুরু হয়েছে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর তিন বাহিনীর প্রধানরা রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে সৌজন্য সাক্ষাৎ করেন।

দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের হাতে স্মারক উপহার তুলে দেন।

এ ছাড়া বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিদেশি কূটনীতিকরা অংশ নেবেন। অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

ঢাকার বাইরে সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতেও বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত এসব জাহাজ নিকটস্থ ঘাটে অবস্থান করবে।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ টেলিভিশনে সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বেতারে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বিশেষ দুর্বার’। পাশাপাশি জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে প্রতিবছর ২১ নভেম্বর দেশজুড়ে দিবসটি পালন করা হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানোই দিবসটির মূল তাৎপর্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আজ সশস্ত্র বাহিনী দিবস, দেশজুড়ে নানা কর্মসূচি

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x