চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফটিকছড়িতে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক সভায় তিনি বলেন, যেসব ইউনিয়নে পূজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে, সেসব এলাকার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে মামলা করা হবে বলে হুশিয়ারী দেন।
এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান।
সভায় পূজামণ্ডপকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার জন্য কঠোর হুঁশিয়ারী দেন এমপি সরোয়ার আলমগীর।
স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্যাপনে জনপ্রতিনিধি, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদ মোহাম্মদ ইব্রাহীম,ফটিকছড়ি থানা ওসি রবিউল আলম খান,স্থানীয় জনপ্রতিনিধি,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,পুজা উৎযাপন পরিষদের সভাপতি,সেক্রেটারিসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গগন।
মতামত