সার্চটুডে

অর্থাভাবে ভর্তি অনিশ্চিত, শিক্ষার্থীর পাশে ববি ছাত্রদল সাধারণ সম্পাদক

অস্বচ্ছল শিক্ষার্থীর হাতে নগদ অর্থ তুলে দিচ্ছেন ববি ছাত্রদল সাধারণ সম্পাদক শান্ত

অর্থনৈতিক সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি নিয়ে অনিশ্চয়তায় থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন শান্ত। তাঁর ব্যক্তিগত আর্থিক সহায়তায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের একটি বিভাগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি সম্পন্ন করতে সক্ষম হয়েছেন ওই শিক্ষার্থী।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় অর্থ তুলে দেন আরিফ হোসেন শান্ত। জানা যায়, প্রাথমিক ভর্তি সম্পন্ন হলেও অর্থের অভাবে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করা সম্ভব হচ্ছিল না। এমন পরিস্থিতিতে তাঁর সহযোগিতায় শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সুগম হয়।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত শিক্ষার্থী বলেন, “ভর্তির টাকা জোগাড় করতে না পেরে আমি চরম দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আর পূরণ হবে না। ঠিক সেই কঠিন সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন শান্ত ভাই আমার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁর এই মানবিকতা আমি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব। এর আগেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে তাঁর কথা শুনেছিলাম। সেই বিশ্বাস থেকেই তাঁর কাছে সহযোগিতা চেয়েছিলাম, আর তিনি আমাকে নিরাশ করেননি।”

আরিফ হোসেন শান্ত বলেন, “আমরা বিশ্বাস করি, রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়; রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের চর্চা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সামান্য অবদান রাখতে পেরে আমি আনন্দিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সাম্য, মানবিকতা ও কল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখছেন, সেই দর্শন ধারণ করেই আমরা শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছি। আমরা চাই, বাংলাদেশের কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়।”

সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “নিজ নিজ অবস্থান থেকে অন্তত একজন মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ান। সম্মিলিত উদ্যোগই পারে একটি প্রজন্মের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে এবং একটি মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অর্থাভাবে ভর্তি অনিশ্চিত, শিক্ষার্থীর পাশে ববি ছাত্রদল সাধারণ সম্পাদক

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x