বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দলের প্রয়াত নেতাদের স্মরণে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রয়াত জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এবং দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম মুকুর চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী এবং দিনাজপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম শামসুজ্জামান চৌধুরী খোকার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা মরহুমদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে মরহুম দুই নেতার রাজনৈতিক অবদান স্মরণ করা হয়।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মরহুম মুকুর চৌধুরী ও শামসুজ্জামান চৌধুরী খোকা দলের জন্য নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তাদের আদর্শ ও সাংগঠনিক অবদান নেতাকর্মীদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মতামত