সার্চটুডে

মেধা ও সাফল্যের স্বীকৃতি: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে বৃত্তি বিতরণ

ছবি - সার্চটুডে

শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যকে উৎসাহিত করতে এবং তাদের গবেষণামুখী প্রচেষ্টাকে সম্মান জানাতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) মোট ২৮ লাখ টাকার মেধাভিত্তিক বৃত্তি প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে মোট ২১২ জন শিক্ষার্থীকে এই আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। বৃত্তির বিভাজন অনুযায়ী, ‘উপাচার্য মেধাবৃত্তি’ খাতের আওতায় ১১৫ জন শিক্ষার্থীকে ১৬ লাখ ৪১ হাজার টাকা, ‘বিএমইউ বৃত্তি’ খাতের আওতায় ৯৩ জন শিক্ষার্থীকে ১১ লাখ ১৬ হাজার টাকা এবং বিশেষ কৃতিত্বের অধিকারী ৪ জন শিক্ষার্থীকে মোট ৪০ হাজার টাকার ‘বিশেষ বৃত্তি’ প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ২৭ লাখ ৯৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নীতি অনুযায়ী, প্রতি সেমিস্টারে প্রতিটি বিভাগ থেকে শীর্ষ মেধাতালিকায় স্থানপ্রাপ্ত (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) এবং ন্যূনতম ৩.৭৫ জিপিএ অর্জনকারী শিক্ষার্থীদেরই এই বৃত্তির জন্য মনোনীত করা হয়।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে মেরিটাইম ল এন্ড পলিসি বিভাগের শিক্ষার্থী মোঃ আফিফ আবরার তাসিন বৃত্তি পেয়ে তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আলহামদুলিল্লাহ, প্রথমত সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। আমার এই বৃত্তি প্রাপ্তির পেছনে পড়াশোনার একটি বিশেষ অভিজ্ঞতা ও কৌশল কাজ করেছে। আমি বিশ্বাস করি, কেবল মুখস্ত করে পড়লে কোন কিছুই শেখা যায় না। বরং প্রাকটিকাল লাইফে উদাহরণ দেখে শিখলে অনেক কিছুই খুব সহজে ও স্পষ্ট ভাবে বোঝা যায় এবং তা দীর্ঘ মেয়াদে মনেও থাকে। এই বাস্তবমুখী শিক্ষণ পদ্ধতিই আমাকে আজ এই বৃত্তির পেতে সহযোগিতা করেছে। অনেকেই মনে করেন টেবিলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেই বুঝি ভালো করা যায়, কিন্তু সারাদিনব্যাপী পড়ার টেবিলে বসে ঝিমালে কখনোই ভালো ফলাফল আশা করা যায় না। আমার অভিজ্ঞতায় দেখেছি, ভালো ফলাফলের জন্য এবং বৃত্তির মতো বড় অর্জন নিশ্চিত করতে রুটিন মাফিক খুব কৌশলের সাথে পড়াশোনা করতে হবে।”

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন মেরিটাইম ল অ্যান্ড পলিসি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান প্রিন্স বলেন,"এই বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি আমাদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে বড় স্বপ্ন দেখা এবং কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের পরিচয় দিতে হয়।"

পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস বিভাগের শিক্ষার্থী অন্বেষণা বণিক বলেন, “বৃত্তি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। বাংলাদেশ সরকার নিয়মিত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ফান্ডিং এর মাধ্যমে গবেষণা ও শিক্ষার্থী ওয়েলফেয়ার এর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আশা করা যায় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি তে ভবিষ্যতেও এ স্কলারশিপ প্রোগ্রাম চালু থাকবে। ”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন যে, মেধাবীদের এই আর্থিক স্বীকৃতি শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব এবং গবেষণার আগ্রহ সৃষ্টি করবে। দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের কল্যাণমুখী ও মেধাভিত্তিক কর্মসূচি অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেধা ও সাফল্যের স্বীকৃতি: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে বৃত্তি বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x