জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজ ভাবনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এর আওতায় গত ২৯ জুন ২০২৬ ইং তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির অংশ হিসেবে "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" জলবায়ু কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
র্যালিতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
"গাছ লাগাই, পরিবেশ বাঁচাই" স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব জহিরুল ইসলাম মল্লিক-এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজ ও পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত