সার্চটুডে

মানুষের সীমিত জ্ঞানেই পৃথিবীর মোকাবিলা

মানুষের সীমিত জ্ঞানেই পৃথিবীর মোকাবিলা
এম জন হ্যারিসন [২৬ জুলাই ১৯৪৫] ছবি :: ক্যারেন রবিনসন

সায়েন্স ফিকশনের খ্যাতিমান ইংরেজ লেখক এম জন হ্যারিসন। রোমাঞ্চকর প্লট ছাপিয়ে হ্যারিসন সায়েন্স ফিকশনের গভীরতর ভিন্ন কোনো শৈলীর সন্ধানে আজীবন নিজেকে নিয়োজিত রেখেছেন। হ্যারিসনের সঙ্গে তাঁর রচনার অন্তরঙ্গ দিক নিয়ে কথা বলেছেন ইংরেজ লেখক, সমালোচক ক্রিস পাওয়ার। অনুবাদ তারেক মিনহাজ

‘আইগেটি’ ও এক অদ্ভুত ব্রিটেনের গল্প তিন বছর আগের কথা। সেন্ট্রাল লন্ডনের এক সস্তা, তেলচিটে রেস্তোরাঁয় বসে এম জন হ্যারিসন, বন্ধুরা যাঁকে মাইক বলে ডাকে, আমাকে তাঁর নতুন উপন্যাসটা নিয়ে বলছিলেন। বইয়ের প্লট বা চরিত্র কেমন, সেইসব না বলে একজন লেখক হিসেবে তিনি কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন, সেটাই ছিল তাঁর আলাপের মূল বিষয়। মাইক বলছিলেন, এই বইটা দিয়ে তিনি নিজেকে এবং নিজের লেখার সীমানাকে একদম শেষ প্রান্ত পর্যন্ত ঠেলে নিয়ে যেতে চান। অবশেষে তাঁর সেই ১৩ নম্বর উপন্যাস, ‘দ্য এন্ড অব এভরিথিং’ বাজারে আসতে যাচ্ছে। বইটাতে একটা ভেঙে পড়া ব্রিটেনের ছবি আঁকা হয়েছে, যেখানে রাজত্ব করছে ‘আইগেটি’ নামের এক দানবাকৃতির, প্রচণ্ড শক্তিশালী আর অদ্ভুত কিছু প্রাণসত্তা। দেখতে এগুলো ঠিক যেন পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো, ধীরগতির কোনো বিস্ফোরণ। পুরো দেশ, এমনকি হয়তো পুরো পৃথিবীটাই এখন তাদের কবজায়। কিন্তু আসলেই কি তাই? উপন্যাসের চরিত্ররা নিজেরা যতটুকু জানে, তার চেয়ে বেশি কিছু পাঠককে জানাতে লেখকের এই যে চরম অনীহা, তার কারণে পুরো বইটি ভিনগ্রহের প্রাণীদের চিরাচরিত ‘আক্রমণ’ না হয়ে বরং এক ‘রহস্যময় আত্মগোপন’ হয়ে উঠেছে। এই আইগেটিরা আসলে কোথা থেকে এসেছে, তা কেউ জানে না। হতে পারে কোনো অতিপ্রাকৃতিক জগৎ থেকে, কিংবা হয়তো ‘ইন্টারনেটের ভেতর থেকে’। তাদের উদ্দেশ্যটাও ঠিক তেমনই ধোঁয়াশায় ঘেরা। প্রশাসনের যতটুকু টিকে আছে, তারা এদের শত্রু ভাবছে; অনবরত বোমারু বিমান আর যুদ্ধবিমান পাঠিয়ে ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। কিন্তু এই নবাগতরা কি এখানে কলোনি বানাতে এসেছে, নাকি শুধুই ‘আধ্যাত্মিক পর্যটন আর এলাকা দখল’ করতে এসেছে, তা বোঝার কোনো উপায় নেই। দক্ষিণ-পশ্চিম লন্ডনের বার্নসের এক নদীতীরের পাব-এর রোদঝলমলে বারান্দায় বসে হ্যারিসন বলছিলেন, “আমরা যদি সত্যিই কোনো ভিনগ্রহের প্রাণীর মুখোমুখি হই, তবে তারা কী ভাবছে, কেন কিছু করছে, কিংবা তারা নিজেরা আদৌ কিছু ভাবছে কি না, তার কোনো কূল-কিনারা আমরা করতে পারব না।” তিনি আগে এই বার্নসেই থাকতেন। তিনি আরও বললেন, সায়েন্স ফিকশনের গল্পে প্রায়ই এই ধারণার কথা মুখে বলা হলেও, “পাঠকের মনে সেই আসল আনকোরা অনুভূতিটা কখনোই পুরোপুরি ছুঁয়ে দেওয়া যায় না।” আশির চিরতরুণ ও আয়ান ব্যাঙ্কস আশি বছর বয়সী হ্যারিসন দেখতে বেশ ছিপছিপে আর চটপটে। তাঁর ঘন দাড়ি আর লম্বা চুলগুলো ধবধবে সাদা। তাঁর গায়ের চামড়ায় এক ধরনের তামাটে ভাব আছে, যা লেখকদের মধ্যে সাধারণত দেখা যায় না; এমন মানুষের ত্বকেই এটা সম্ভব; যিনি জীবনের একটা বড় অংশ ঘরের বাইরে, প্রকৃতির মাঝে কাটিয়েছেন। ছবিতে তাঁর মুখের অবয়ব কিছুটা কঠোর মনে হলেও, সামনাসামনি তিনি প্রায়ই হাসেন। আর নতুন বইয়ের ডিমান্ডগুলো মেটাতে তিনি কতটা উদগ্রীব ছিলেন, তা তাঁর কথা বলার ধরন দেখলেই বোঝা যায়, কাজটি তিনি দারুণ উপভোগ করছেন। তবে সময়টা সবসময় এমন ছিল না। ১৯৯৭ সালে হ্যারিসন যখন বিষাক্ত বর্জ্য আর এক অন্ধকার ভবিষ্যতের পটভূমিতে ‘সাইনস অব লাইফ’ উপন্যাসটি প্রকাশ করলেন, তার পরের বছরই বিখ্যাত লেখক আয়ান ব্যাঙ্কস তাঁকে সোহোর এক মদের আসরে নিয়ে যান। উদ্দেশ্য ছিল, হ্যারিসনকে আবার সেই নিখাদ সায়েন্স ফিকশনের দুনিয়ায় ফিরিয়ে আনা, যেখান থেকে তাঁর ক্যারিয়ারের শুরু হয়েছিল। হ্যারিসন স্বীকার করলেন, “আয়ান আমাকে যা বলেছিল, আমি সবসময় তা মাথায় রাখি। সে বলেছিল, লেখার পাতায় আমি নাকি আনন্দ ফুটিয়ে তুলতে পারি না। কথাটা খুব বুকে লেগেছিল।” ঠিক তার পরের দিনই তিনি তাঁর বিখ্যাত ‘কেফাহুচি ট্র্যাক্ট’ ট্রিলজির প্রথম খণ্ড ‘লাইট’-এর খসড়া লিখতে শুরু করেন। তবে ব্যাঙ্কস যেমনটা চেয়েছিলেন, এটি ঠিক তেমন ‘স্পেস অপেরা’ ছিল না; বরং ছিল তার এক ধরনের প্যারডি। কারণ হ্যারিসনের কোনো কিছুই সহজ-সরল বা সোজাসাপ্টা নয়। “একেবারেই না,” হাসতে হাসতে পাশ কাটালেন তিনি।

অন্দরের অনন্য জন আমরা যখন বার্নসের শান্ত রাস্তা ধরে এক পাব ছেড়ে অন্য পাব-এর দিকে হাঁটছিলাম, হ্যারিসন মনে করার চেষ্টা করছিলেন ঠিক কোন মুহূর্তে এই বইটি লেখা তাঁর পক্ষে সম্ভব হয়েছিল। একদিন সূর্যাস্তের সময় শেফিল্ডের বাইরের এক পাথর কোয়ারি থেকে বের হওয়ার মুখে, “আমি খেয়াল করলাম, আমার দেখার কোণ থেকে সূর্যের আলো যখন কোয়ারির সেই খাঁজকাটা চূড়ায় গিয়ে পড়ছে, তখন তৈরি হওয়া ছায়াগুলোকে দেখতে ঠিক একটা বইয়ের উল্টানো পাতার মতো লাগছিল। আমি থমকে দাঁড়ালাম এবং আমার নোটবুকে দ্রুত সেটা লিখে নিলাম। হঠাৎ আমার মনে হলো, আমি এটা করতে পারব। এই কাজটা করার জন্য আমিই সঠিক মানুষ। অনুভূতিটা খুব অদ্ভুত ছিল। এর আগে নিজের অভিজ্ঞতা নিয়ে ফিকশন বা নন-ফিকশন লেখার ক্ষেত্রে যে জিনিসটা আমাকে আটকে রাখত, তা হলো, আমি নিজেকে এর যোগ্য ভাবতাম না। মনে হতো আমার সেই অধিকার বা গভীরতা নেই। কিন্তু সেদিন ওই বাক্যটি লিখে যখন সেটির দিকে তাকালাম, মনে হলো, ‘হ্যাঁ, আমি এটা পারব।’ এটা ছিল এক জাদুকরি অনুভূতি,” কয়েক দশক আগের ইয়র্কশায়ারের সেই ছায়াবৃত কোয়ারির মতোই এখনো তাঁর গলায় সেই একই বিস্ময় ঝরে পড়ছিল। “পুরো জীবন ধরে মানুষ এই একটা মুহূর্তেরই খোঁজ করে।” হ্যারিসন তখন থেকে “নিজে সায়েন্স ফিকশন লেখক না হওয়ার জন্য ক্ষমা চাওয়া পুরোপুরি বন্ধ করার সংকল্প” নিয়ে এমন সব কাজ করতে শুরু করলেন, যা তিনি নিজে মন থেকে বিশ্বাস করতেন। কিন্তু নিজের ভেতরের এই সৃজনশীলতার সাথে তাঁর সম্পর্কটা সবসময়ই একটু অস্বস্তির। গলা কিছুটা নামিয়ে, যেন সেই অদৃশ্য সত্তা আমাদের কথা শুনতে না পায়, এমন ভঙ্গিতে তিনি বুঝিয়ে বললেন, “এটা ঠিক নিজের ভেতরে অন্য একটা কণ্ঠস্বর আবিষ্কার করার মতো। এবং সে আমার চেয়েও উত্তম। সে আমার চেয়ে বেশি জানে, আমার চেয়ে বেশি পরিপক্ব, আমার চেয়ে ভালো লেখে এবং আমার প্রতি তার এক ধরনের চরম অবজ্ঞা আছে। কিন্তু মাঝে মাঝে সে কোনো কিছুর দিকে তাকিয়ে মনে করে, ‘আচ্ছা ঠিক আছে, এটা চলবে’, আর তখনই সে আমার ভেতরে ভর করে এবং ‘ক্লাইম্বারস’-এর মতো কিছু একটা সৃষ্টি করে।” মাঝে মাঝে তাঁর নিজেকেই এক বহিরাগত বা ভণ্ড মনে হয়। “আমরা দুজন আছি, আর আমাদের মধ্যে একজন জানে যে সেই আসল আমি, এবং সে মানুষটা আমি নই।” তারপর, ভাগ্যিস তিনি হেসে উঠলেন! আর তাতেই কেটে গেল সেই গা ছমছমে ভাবটা, মনে হচ্ছিল আমরা যেন হ্যারিসনেরই কোনো গল্পের ভেতর ঢুকে পড়েছি, যেখানে খুব সাধারণ কোনো জায়গায় (যেমন পিৎজা এক্সপ্রেস, কোনো মফস্বলের আদালত কিংবা দুপুরের ব্যস্ততা শেষে বার্নসের কোনো পাব-এ) হঠাৎ কোনো ভয়ানক রহস্যের উন্মোচন ঘটে। দ্বন্দ্ব ও পথ  বেশিরভাগ লেখকের ক্ষেত্রেই দেখা যায়, সত্তুর বা আশি বছর বয়সে পৌঁছানোর পর তাঁদের লেখার মান কিছুটা পড়ে যায়। কিন্তু হ্যারিসন তাঁর ‘সানকেন ল্যান্ড’, ‘দ্য এন্ড অব এভরিথিং’ এবং তাঁর ‘অ্যান্টি-মেমোয়ার’ বা স্মৃতিকথা ‘উইশ আই ওয়াজ হেয়ার’-এর মাধ্যমে জীবনের অন্যতম সেরা কিছু কাজ উপহার দিয়েছেন। পাহাড়ে চড়া কেন তাঁর লেখার এত নিখুঁত একটা অনুষঙ্গ হতে পেরেছিল, তার একটা কারণ হলো, তিনি যেকোনো সমস্যা বা ধাঁধা সমাধান করতে পছন্দ করেন; আর একজন পর্বতারোহী পাথুরে পাহাড়ের গা-কে একগুচ্ছ সমস্যার ধারাবাহিকতা হিসেবেই দেখেন। ২০২৩ সালের সেই সস্তা রেস্তোরাঁয় বসে তিনি ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর যে সমস্যার কথা বলছিলেন, তা হলো, কীভাবে উপন্যাসের অনেক কিছু আড়ালে রেখেও এটা দেখানো যায় যে, মানুষ এক ভঙ্গুর জ্ঞানতত্ত্ব (epistemology) আমাদের তৈরি এই পৃথিবীকে বোঝার চেষ্টা করছে। তিনি বুঝিয়ে বললেন, “বাস্তবতার রহস্যগুলো, যেমন ধরুন কোয়ান্টাম মেকানিক্স, সেগুলো আর আসল রহস্য নয়। আসল রহস্য হলো, আমরা এই পৃথিবীর কী সর্বনাশ করে ছেড়েছি, কেন করেছি এবং কোন কাণ্ডজ্ঞান বা দর্শন ব্যবহার করে আমরা এই ধ্বংসযজ্ঞ চালালাম।” সহজপাঠ্যতা বজায় রেখে এই বিভ্রান্তি ও বিস্ময়কে পাঠকের সামনে তুলে ধরাই হ্যারিসনের লেখার চিরন্তন চ্যালেঞ্জ, যার মুখোমুখি গত চার দশক ধরে হচ্ছেন। যন্ত্রণাকাতর গলায় তিনি বললেন, “ব্যাখ্যার ব্যাপারে আপনাকে ভীষণ সতর্ক হতে হবে। আপনি যদি পাঠককে খুব বেশি সাহায্য করে ফেলেন, তবে সেই রহস্যময়তার আসল স্বাদটাই হারিয়ে যায়। আপনাকে নিজের সিদ্ধান্তের প্রতি অবিচল থাকতে হবে।” ‘দ্য এন্ড অব এভরিথিং’ হলো সেই অবিচলতারই ফসল। সবকিছু খোলসা না করার এই যে একগুঁয়েমি, তার কারণেই বইটি পড়ার অভিজ্ঞতা অদ্ভুত শিহরণ তৈরি করতে পারে।  

সূত্র : দ্য গার্ডিয়ান  

বিষয় : গল্প

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মানুষের সীমিত জ্ঞানেই পৃথিবীর মোকাবিলা

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
মানুষের সীমিত জ্ঞানেই পৃথিবীর মোকাবিলা
0:00 0:00
1.0x