সার্চটুডে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে

মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির সমাপনীতে তথ্যমন্ত্রীর আগমন

ববিতে একাডেমিক ভবন-১ এর সামনে চারাগাছ রোপণ করছেন মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আজ ১০ জুলাই ২০২৬, শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে আগমন করেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এর মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনি আয়োজিত হয় আজ। এর আগে মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান। উল্লেখ্য যে, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ বরিশাল - ১ আসন থেকে নির্বাচিত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন। এরপর প্রথমবারের মতো তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন। আজ সকাল ১০ টা বেজে ৪০ মিনিটে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কর্মকর্তা-কর্মচারী ও ববি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা মাননীয় মন্ত্রীকে ক্যাম্পাসে সাদরে বরণ করে নেন। তারপর মাননীয় উপাচার্যের অফিস কক্ষে মাননীয় মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন, বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মো. লুৎফর রহমান, আহ্বায়ক, ৪৫ তম শাহাদাত বার্শিকী উদযাপন কমিটি।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব ও দেশব্যাপি ২৫ কোটি গাছ লাগানোর উপকারিতা আলোচনা করেন আগত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে মন্ত্রী মহোদয় একাডেমিক ভবন - ১ এর সামনের বাগানে নিজ হাতে গাছের চারা রোপণ করেন। এরপর সংশ্লিষ্ট সকলের সাথে গ্রুপ ফটোসেশনে অংশ নেন। প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের জন্য কোনো সুসংবাদ আছে কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মাননীয় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, "এবারের সফরটা মূলত বৃক্ষরোপনকে কেন্দ্র করেই উনি করছেন। এবং অবশ্যই দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে এবং দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি দক্ষিণাঞ্চলের উন্ন্যন নিয়ে কথা বলবেন। তবে জনসমাবেশে, প্রকাশ্য সমাবেশে এবারে শুধু বৃক্ষরোপণটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং আপনারা ইতিমধ্যে জানেন আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, ইতিমধ্যেই কৃষক কার্ড, তারপর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম এবং ইমাম মুয়াজ্জিনের কার্ড আমরা দিয়েছি। এই প্রোগ্রামের দুইটা অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চলে আগমন, এটাই তাঁর প্রথম আগমন। আমরা দক্ষিণাঞ্চলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং তাকে ধন্যবাদ জানাই আমাদের অঞ্চলটি বেছে নেওয়ার জন্য। ধন্যবাদ।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির সমাপনীতে তথ্যমন্ত্রীর আগমন

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x