সার্চটুডে

নবাবগঞ্জে চার উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়

নবাবগঞ্জে চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরের নবাবগঞ্জে চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) নবাবগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় নবাবগঞ্জ, হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, এলাকার উন্নয়ন, জনসেবা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, সেবার মান আরও উন্নত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় চার উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নবাবগঞ্জে চার উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জে চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) নবাবগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় নবাবগঞ্জ, হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, এলাকার উন্নয়ন, জনসেবা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, সেবার মান আরও উন্নত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় চার উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x