সার্চটুডে

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী

গতকাল শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী

“রাজনীতি শুধু ক্ষমতা ভোগের জন্য নয়; এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি মাধ্যম। যে রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করে বা করতে চায়, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই সেটি প্রমাণ করতে হবে।”—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (১০ জুলাই) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে তাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। সঞ্চালনা করেন ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।

বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, সরকার যেমন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে, তেমনি সামাজিক সংগঠনগুলোকেও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে। জনগণের কল্যাণে কাজের মাধ্যমেই একটি রাজনৈতিক দলের আদর্শ ও দায়বদ্ধতা প্রতিফলিত হয়।

তিনি আরও বলেন, “তারেক রহমান দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন বাস্তবায়নে কাজ করছেন। রাজপথের আন্দোলন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সামাজিক কর্মকাণ্ড এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে তিনি একজন রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।”

অনুষ্ঠান শেষে বেলা ১২টা ১০ মিনিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিম ও আমগাছের চারা রোপণ করেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন বরিশাল সফরে দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও বিভিন্ন চলমান কর্মসূচি নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন ও আলেমদের জন্য নেওয়া কল্যাণমূলক উদ্যোগের ধারাবাহিকতায় এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x