সার্চটুডে

বিএমইউর সীমানা ছাড়িয়ে বিশ্বজয়ের গল্প: লিথুয়ানিয়ায় পিএইচডি বৃত্তি পেলেন সাইফুল ইসলাম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) ওশানোগ্রাফি বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। তিনি লিথুয়ানিয়ার স্বনামধন্য ক্লাইপেদা ইউনিভার্সিটিতে (Klaipeda University) ফিজিক্যাল জিওগ্রাফি বিষয়ে সম্পূর্ণ ফান্ডেড পিএইচডি বৃত্তি অর্জন করেছেন। সম্প্রতি লিথুয়ানিয়া থেকেই ইকোলজি অ্যান্ড ক্লাইমেট বিষয়ে মাস্টার্স সম্পন্ন করা সাইফুলের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

নিজের এই অর্জনের প্রতিক্রিয়ায় সাইফুল ইসলাম বলেন, "সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ, যিনি আমাকে এই সুযোগ দিয়েছেন। আমি আমার বাবা-মা, বন্ধু, মেন্টর ও শিক্ষকদের কাছেও কৃতজ্ঞ, যাঁরা আমাকে এই পর্যায়ে পৌঁছাতে উৎসাহিত করেছেন।"  তিনি দেশের বাইরে গবেষণার সুযোগ এবং বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বলেন, "বিদেশের উন্নত গবেষণাগার ও সুযোগ-সুবিধা তরুণ গবেষকদের মেধার সঠিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। দেশে সামুদ্রিক গবেষণা খাতের আরও আধুনিকায়ন প্রয়োজন, যাতে গভীর গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা দেশে থেকেই বিশ্বমানের কাজ করার সুযোগ পায়।"

বিশ্বমঞ্চে বিএমইউর পদচারণা

সাইফুল ইসলামের এই অর্জনের পাশাপাশি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশেনোগ্রাফি ২য় ব্যাচের আরও বেশ কয়েকজন শিক্ষার্থীর একাডেমিক যাত্রাও উল্লেখযোগ্য। রুহুল করিম, জাহিদুল আলম রাহাত, ক্রিস্টিনা আনচল, আব্দুল্লাহ আল মাহমুদ, ইমতিয়াজ আহমেদ সাকিব, তানজুম কবির প্রপা এবং করবী কর্মকার বর্তমানে স্পেন, বেলজিয়াম, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও জার্মানিতে উচ্চতর শিক্ষা ও গবেষণায় নিয়োজিত আছেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য এটিই প্রমাণ করে যে, যথাযথ সুযোগ ও নিষ্ঠা থাকলে বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম। সাইফুল ইসলামসহ বিএমইউর এই মেধাবীরা ওশানোগ্রাফি বিভাগের ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল প্রেরণার উৎস হয়ে থাকবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিএমইউর সীমানা ছাড়িয়ে বিশ্বজয়ের গল্প: লিথুয়ানিয়ায় পিএইচডি বৃত্তি পেলেন সাইফুল ইসলাম

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x