সার্চটুডে

দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ছবিঃ নান্দাইলে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী মুহূর্ত।

 ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি)। শুক্রবার (১০ জুলাই) বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে ৬১ লাখ ৬০ হাজার ৪০০ টাকা প্রাক্কলিত ব্যয়ে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ১৩ নং দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত নতুন ভবনটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষকবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম কিবরিয়া পিয়াল এবং নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় ও আবুল খায়ের বাবুল। 

এছাড়াও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, নবনির্মিত ভবনটি শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও আধুনিক পাঠদান পরিবেশ নিশ্চিত করবে এবং এলাকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x