সার্চটুডে

সালথায় ছাত্রদলের দোয়া মাহফিল, ভার্চুয়ালি যুক্ত হলেন শীর্ষ নেতারা

দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত তারেক রহমানের সুস্বাস্থ্য ও সফলতা কামনা

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামের দিকনির্দেশনায় ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের উদ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির সাবেক মন্ত্রী ও দলের তৃতীয় মহাসচিব, দক্ষিণবঙ্গের বর্ষীয়ান নেতা কে. এম. ওবায়দুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল ৫টায় সালথা উপজেলার মাঝারদিয়া বাজারস্থ নূরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম (রাজ)। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিব, সহ-সভাপতি আরিয়ান ইসলাম হৃদয় ও মো. রাজিব হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ শেখ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন লিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মুরাদ হোসেন এবং প্রচার সম্পাদক আকরাম হোসেন।

বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে উপজেলা ছাত্রদলের এসব নেতা অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি দোয়া মাহফিলে যুক্ত হয়ে মরহুম নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করেন এবং কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাঝারদিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা শিহাব হোসেন তামিম, মিজানুর রহমান, নীরব হোসেন ও সাব্বির হোসেন। আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা যুবদলের নেতা ইমরান হোসেন এবং মাঝারদিয়া ইউনিয়ন যুবদলের রহমত মোল্যা, কিরণ, জাহিদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়।

এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং কে. এম. ওবায়দুর রহমানের ত্যাগী রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁদের আদর্শ ধারণ করে দেশের গণতন্ত্র, জনগণের অধিকার এবং জাতীয়তাবাদী রাজনীতিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এ সময় নূরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা পবিত্র কোরআন মাজিদ তিলাওয়াত করেন এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ায় অংশ নেন।

অনুষ্ঠানের শেষপর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং কে. এম. ওবায়দুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এ সময় উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীরা আন্তরিকভাবে মোনাজাতে অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সালথায় ছাত্রদলের দোয়া মাহফিল, ভার্চুয়ালি যুক্ত হলেন শীর্ষ নেতারা

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x