সার্চটুডে

টাকার অভাবে বন্ধ হচ্ছিল ভর্তি, ববি শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা পিয়াস

ছবি: ববি ছাত্রদল দপ্তর সম্পাদক পিয়াস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রমে অর্থনৈতিক সংকটে পড়া এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক পিয়াস আহমেদ। ব্যক্তিগত উদ্যোগে তিনি ওই শিক্ষার্থীর সম্পূর্ণ ভর্তি ফি বহন করেন।

রবিবার (১২ জুলাই ২০২৬) গুচ্ছভুক্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রমের ৩য় দিনে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আজ নেত্রকোনার দুর্গাপুর থেকে চাচার সঙ্গে ভর্তি হতে এসেছেন এক শিক্ষার্থী। তিনি অর্থনীতি বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় পড়েন।

বিষয়টি জানতে পেরে দ্বিতীয়বারের মতো একজন অস্বচ্ছল নবীন শিক্ষার্থীর ভর্তি ব্যয়ের দায়িত্ব নেন ছাত্রদলের দপ্তর সম্পাদক পিয়াস আহমেদ। তিনি প্রয়োজনীয় সম্পূর্ণ অর্থ দিয়ে শিক্ষার্থীর ভর্তি নিশ্চিত করতে সহযোগিতা করেন।

এসম্পর্কে ববি ছাত্রদলের দপ্তর সম্পাদক পিয়াস বলেন, "ও মেধাবী, মেধাবী না হইলে কেউ কোনো বিশ্ববিদ্যালয়ে এডমিশনের কোচিং ছাড়া চান্স পায় না। কিন্তু ওর বাবার অর্থনৈতিক সমস্যার কারণে সে ভর্তি হতে পারতেছিল না। আমি মনে করি বাবার পেশার উল্লেখ করা না, বাবা যে আছে এটাই অনেক বড় বিষয়। ও আমাকে স্বীকার করছে নির্দ্বিধায়, আমি ওকে অবশ্যই সাধুবাদ জানাই যে ওর লজ্জা নাই, সংকোচ নাই ও আমার কাছে সরাসরি স্বীকার করছে যে আমার বাবার পেশা ঐ। আমি টাকার অভাবে ভর্তি হতে পারতেছি না। তখন আমি বললাম যে যেহেতু ছাত্র রাজনীতি করি এবং আমিও টিউশন করাই, সেহেতু আমার টাকা আছে, আমি ওকে অবশ্যই সাহায্য করি, ওর ভর্তির সম্পূর্ণ টাকাই ব্যক্তিগতভাবে দিচ্ছি। আমার বন্ধু ছিলেন, স্যাররা ছিলেন, আমি স্যারদের যখন জানাই, স্যাররা বললেন, না ঠিকাছে, তুমি এটা এগিয়ে যাও। এটা থেকে আমি বলতে চাচ্ছি যে, যারা ছাত্ররাজনীতি করে তাদের অবশ্যই এরকম কাজে এগিয়ে আসার জন্য, যেন যারা মেধাবী তারা যেন টাকার অভাবে কখনো পড়াশোনা তার বন্ধ না হয়।"

এদিকে শিক্ষার্থীর চাচা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এইযে সহযোগিতা পেয়েছি সেটা আসলে প্রকাশ করার মত কোনো ভাষা নাই। সে বড় হয়ে ভালো একটা চাকরি করুক, ভালো একটা পজিশনে যাক এটাই আমাদের প্রত্যাশা।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

টাকার অভাবে বন্ধ হচ্ছিল ভর্তি, ববি শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা পিয়াস

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x