গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাতাইল বাতাইল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে জারিন তাসনিম সারিকা।
জারিন তাসনিম সারিকা অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নিউজ টোয়েন্টিফোরের উপজেলা প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সদস্য জোবাইদুর রহমান সাগর এবং সাতাইল বাতাইল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক সাথী বেগম জিতুর জৈষ্ঠ কন্যা।
রবিবার (১২ জুলাই) দুপুরে সরকারিভাবে ফলাফল প্রকাশের পর বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে জারিন তাসনিম ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। তার নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, কঠোর পরিশ্রম এবং পরিবারের উৎসাহ-প্রেরণাই এ সাফল্যের মূল চালিকা শক্তি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী বেগম বলেন, জারিন তাসনিম অত্যন্ত মেধাবী, মনোযোগী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
জারিন তাসনিম সারিকা জানায়, ভবিষ্যতে সে আরও ভালো ফলাফল অর্জন করে উচ্চশিক্ষার দিকে এগিয়ে যেতে চায় এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার স্বপ্ন দেখে।
তার এই সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী, আত্নীয়-স্বজন ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
মতামত