সার্চটুডে

ভাঙ্গুড়ায় শরৎ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাজিমাত, বৃত্তি পেল ২৮ শিক্ষার্থী

পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের ঐতিহ্যবাহী শরৎ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টি থেকে মোট ২৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ১২ জন এবং সাধারণ গ্রেডে ১৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় শিক্ষানুরাগীরা এ অর্জনকে ভাঙ্গুড়া উপজেলার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভার দক্ষ নেতৃত্ব, সঠিক পরিকল্পনা ও নিরলস পরিশ্রমের ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিত বিশেষ ক্লাস, দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা পাঠদান এবং নিবিড় তদারকির ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সহকারী শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাও এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভা বলেন,

“এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়, এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সবসময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

এদিকে, বিদ্যালয়ের এই গৌরবোজ্জ্বল সাফল্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরৎ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভাঙ্গুড়ায় শরৎ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাজিমাত, বৃত্তি পেল ২৮ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x