কুড়িগ্রাম জেলার আইনজীবী তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আক্তারের তিন কন্যা তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছে।
এর মধ্যে তাহিয়া রহমান
ও তাকিয়া রহমান কুড়িগ্রাম
সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী। অপরদিকে
তাবিয়া রহমান অরুণোদয় সরকারি
প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি
পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে
বৃত্তি লাভ করে।
একই পরিবারের তিন বোনের এই
অসাধারণ সাফল্যে এলাকায় আনন্দের পরিবেশ
সৃষ্টি হয়েছে। তাদের
মেধা, অধ্যবসায় ও পরিশ্রমের প্রশংসা
করেছেন শিক্ষক, স্বজন ও স্থানীয়
বাসিন্দারা। পরিবারের
পক্ষ থেকে জানানো হয়,
শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও নিয়মিত পড়াশোনার
ফলেই এই সাফল্য এসেছে।
তিন কন্যার এমন অর্জনে
মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
করেছেন তাদের বাবা-মা। তারা
সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার পাশাপাশি
সবার কাছে দোয়া চেয়েছেন।
বর্তমানে
তাহিয়া রহমান ও তাকিয়া
রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ে
এবং তাবিয়া রহমান কুড়িগ্রাম
বর্ডার গার্ড স্কুল অ্যান্ড
কলেজে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন
করছে।
পরিবারের
আশা, ভবিষ্যতেও তারা শিক্ষাজীবনে ধারাবাহিক
সাফল্য অর্জন করে দেশ
ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ
অবদান রাখবে।
মতামত