সার্চটুডে

ফোনে ডেকে ট্যাগ অফিসারের দায়িত্ব

নাগেশ্বরীতে এইচএসসি পরীক্ষায় ৩ কেন্দ্রে ট্যাগ অফিসার অনুপস্থিত

সার্চ টুডে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এইচএসসি পরীক্ষার তিনটি কেন্দ্রে নিয়োগপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তারা অনুপস্থিত থাকায় বিকল্প কর্মকর্তাদের দিয়ে পরীক্ষা পরিচালনার অভিযোগ উঠেছে। কোথাও পরীক্ষা শুরুর পর মুঠোফোনে কর্মকর্তাকে ডেকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।সোমবার (১৩ জুলাই) পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, নাগেশ্বরী সরকারি কলেজ কেন্দ্রের ট্যাগ কর্মকর্তা হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসেনের দায়িত্ব ছিল। তিনি ছুটিতে থাকায় সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম প্রশ্নপত্র সরবরাহ করেন। পরে পরীক্ষা শুরুর প্রায় আধা ঘণ্টা পর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেনকে মুঠোফোনে কেন্দ্রে এসে দায়িত্ব পালনের অনুরোধ করা হয়। পরে তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন বলেন, কচাকাটা ডিগ্রি কলেজ কেন্দ্রে তার দায়িত্ব ছিল। তবে অফিসে প্রতিবন্ধী জরিপ থাকায় তিনি আগেই ছুটি নিয়েছিলেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফোন করে নাগেশ্বরী সরকারি কলেজ কেন্দ্রে যেতে বললে তিনি সেখানে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, তিনি পূর্বানুমতি নিয়ে ছুটিতে ছিলেন এবং বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছিলেন।

নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মণ্ডল বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছুটিতে থাকায় বিকল্প কর্মকর্তা এসেছেন। লিখিত আদেশ ছিল কি না জানতে চাওয়া হলে তিনি জানান, সে সময় পরীক্ষা শুরু হয়ে যাওয়ায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এদিকে নাগেশ্বরী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে নিয়োগপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন প্রশিক্ষণে থাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম নিজেই সেখানে দায়িত্ব পালন করেন বলে জানান কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল হোসেন।

কচাকাটা ডিগ্রি কলেজ কেন্দ্রেও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা ছুটিতে থাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুঠোফোনে কেদার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হারুন অর রশিদ ও উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে দায়িত্ব দেন।

হারুন অর রশিদ বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফোন করে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে কিছু জানিয়েছেন কি না, তা তিনি জানেন না। কচাকাটা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুপস্থিত থাকায় বিকল্প হিসেবে দুই কর্মকর্তা এসে দায়িত্ব পালন করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, উপজেলায় পর্যাপ্ত কর্মকর্তা না থাকায় সহকারী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়, তিনিই তাদের দায়িত্ব দিয়েছেন।

এ বিষয়ে জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, পাবলিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে এ ধরনের ঘটনা প্রশাসনিক উদাসীনতার পরিচয় বহন করে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোদাদাদ হোসেন বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের লিখিতভাবে নিয়োগ দেওয়া হয়েছে। কেউ দায়িত্ব পালন না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা যদি নিজ উদ্যোগে মুঠোফোনে দায়িত্ব দিয়ে থাকেন, তবে তার দায়ভার তাকেই নিতে হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ট্যাগ কর্মকর্তা নিয়োগের দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার। মুঠোফোনে দায়িত্ব দেওয়ার বিষয়টিও উপজেলা নির্বাহী কর্মকর্তাই ভালো বলতে পারবেন।

এ বছর কুড়িগ্রাম জেলায় এইচএসসির ২৭টি কেন্দ্রে ১২ হাজার ২১০ জন, আলিমের ১০টি কেন্দ্রে এক হাজার ৮৯৮ জন এবং ভোকেশনাল ট্রেডের ১৩টি কেন্দ্রে পাঁচ হাজার ৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে নাগেশ্বরী উপজেলার আটটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৯৭৬ জন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নাগেশ্বরীতে এইচএসসি পরীক্ষায় ৩ কেন্দ্রে ট্যাগ অফিসার অনুপস্থিত

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x