সার্চটুডে

তিন ঘণ্টার বর্ষণে কুমিল্লা অচল, ভোগান্তিতে এইচএসসি শিক্ষার্থীরা

নগরজুড়ে জলাবদ্ধতার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা এইচএসসি পরীক্ষার্থীদের। ছবিটি কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের। ছবি: সংগৃহীত

টানা বর্ষণে কার্যত অচল হয়ে পড়েছে কুমিল্লা নগরী। সোমবার (১৩ জুলাই) সকালে মাত্র তিন ঘণ্টার প্রবল বৃষ্টিতে শহরের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, আবাসিক এলাকা, হাসপাতাল চত্বর- সবখানেই দেখা দেয় জলাবদ্ধতা। 

এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। সবচেয়ে বেশি বিপাকে পড়েন চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা। কুমিল্লা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৩৮ দশমিক ২ মিলিমিটার। আবহাওয়া বিভাগ জানিয়েছে, দিনজুড়ে আরও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। ভারি বৃষ্টির পর নগরীর মনোহরপুর, মহিলা কলেজ সড়ক, বাগানবাড়ি, দক্ষিণ চর্থা, জিলা স্কুল সড়ক, পুলিশ লাইন্স, রেসকোর্স, উত্তর রেসকোর্স, ঠাকুরপাড়া, বিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুর ও ছায়াবিতানসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। বহু বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। কোথাও কোথাও ড্রেন উপচে নোংরা পানি সড়কে ছড়িয়ে পড়ায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। জলাবদ্ধতার সবচেয়ে বড় প্রভাব পড়ে এইচএসসি পরীক্ষার্থীদের ওপর। অনেক শিক্ষার্থীকে ভেজা কাপড়েই কেন্দ্রে পৌঁছাতে হয়েছে।

 পানিতে তলিয়ে যাওয়া সড়ক পেরোতে গিয়ে কেউ কেউ পড়ে যান। আবার কেউ নির্ধারিত সময়ের পর পরীক্ষা কেন্দ্রে পৌঁছান। এমন পরিস্থিতিতে অভিভাবকদের মধ্যেও ক্ষোভ দেখা যায়। মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী লিপি আক্তার বলেন, প্রাকৃতিক দুর্যোগের এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের বিষয়টি বিবেচনা করা উচিত ছিল। বৃষ্টির মধ্যে কষ্ট করে কেন্দ্রে যেতে হয়েছে। পরিস্থিতির সুযোগ নিয়ে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও ওঠে। অনেক যাত্রী জানান, স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ পর্যন্ত ভাড়া গুনতে হয়েছে। অন্যদিকে, মহিলা কলেজ কেন্দ্রে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে সাময়িকভাবে নৌকার ব্যবস্থাও করা হয়। জলাবদ্ধতা থেকে রেহাই পায়নি কুমিল্লা সদর হাসপাতালও। সকাল ১০টার দিকে জরুরি বিভাগসহ হাসপাতালের কয়েকটি অংশে পানি জমে যায়। রোগীদের শয্যার নিচেও পানি দেখা যায়। কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, বাইরের জমে থাকা পানি হাসপাতাল চত্বরে ঢুকে পড়েছে।

 তবে বিকল্প ব্যবস্থায় জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার জানান, কেন্দ্রের মাঠে পানি জমলেও পরীক্ষা কক্ষের ভেতর কোনো সমস্যা হয়নি। জলাবদ্ধতার কারণে দেরিতে পৌঁছানো শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়ার বিষয়ে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসরণ করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেন, বোর্ডের অধীন ছয় জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের আশপাশে জলাবদ্ধতা সৃষ্টি হলেও কোথাও পরীক্ষা কক্ষে পানি প্রবেশ করেনি। 

যেসব শিক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগের কারণে দেরিতে কেন্দ্রে পৌঁছেছে, তাদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি বর্ষায় কুমিল্লা নগরীতে জলাবদ্ধতার পুনরাবৃত্তি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের অভিযোগ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালা দখল এবং অপরিকল্পিত নগর ব্যবস্থাপনার কারণে অল্প সময়ের ভারি বৃষ্টিতেই নগরীর বড় অংশ অচল হয়ে পড়ে। স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তিন ঘণ্টার বর্ষণে কুমিল্লা অচল, ভোগান্তিতে এইচএসসি শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x