সার্চটুডে

পুড়ে ছাই ৭ দোকান, ক্ষতির দাবি ১৪ লাখ টাকা

গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে আগুন, ক্ষতি ১৪ লাখ!!

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ব্যাসপুর বাজারের একটি ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়। এতে একে একে সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কাশিয়ানী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রেজাউল মাওলা অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণেও কাজ চলছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x