সার্চটুডে

সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

নিহত জাহিদ হাসান। ফাইল ছবি

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে টাঙ্গাইল থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সোমবার রাতে তার সহপাঠীরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়।

সহপাঠীরা জানান, টাঙ্গাইলে একটি বিয়ের দাওয়াতে অংশ নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে ক্যাম্পাসে ফিরছিলেন জাহিদ। পথে একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. আলিম মিয়া যুগান্তরকে বলেন, জাহিদ একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরছিল। পথে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুনআরও পড়ুনভুয়া পুলিশ সেজে ডাকাতি, গ্রেফতার ২

এদিকে, জাহিদ হাসানের জানাজায় অংশ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ৬টায় একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এ বাসের ব্যবস্থা করা হয়েছে। 

তিনি জানান, জানাজায় অংশ নিতে আগ্রহীদের ইএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. আলিম মিয়ার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

জাহিদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

বিষয় : নিহত সড়ক দুর্ঘটনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x